
মাস্কাট (ওমান):
প্রবাসে সুন্দরপুরবাসীর ঐক্য ও মানবিক চেতনায় পরিচালিত সংগঠন ১০ নং সুন্দরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ, ওমান কেন্দ্রীয় কমিটির (২০২৬–২০২৮) অভিষেক অনুষ্ঠান এবং সদ্য প্রয়াত সুন্দরপুরের কৃতি সন্তান সাকিবুল হাসান সবুজ-এর স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ২২ জানুয়ারি ২০২৬, মাস্কাটস্থ আলেকজান্দ্রিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সিরাজুল হক (সি.আই.পি), চেয়ারম্যান, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইফতেখার চৌধুরী, সিইও, গাল্ফ এক্সচেঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম দুলাল। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহাবুল আলম।
দ্বিতীয় অধিবেশনে মরহুম সাকিবুল হাসান সবুজ, তার মাতা ও ভগ্নীপতি দিদারুল আলমের রূহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশিষ্ট মাওলানা এনামুল হক কাদেরী-এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মুহাম্মদ রিয়াজ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক, ওমান কেন্দ্রীয় কমিটি।

