বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের ফ্লাইটসমূহ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ ও ১৫ মার্চ ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দুবাই এবং আবুধাবিগামী নিম্নোক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে—

১৪ মার্চ ২০২৬
• ফ্লাইট নং BG147 : ঢাকা – চট্টগ্রাম – দুবাই | বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিট
• ফ্লাইট নং BG327 : ঢাকা – আবুধাবি | বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিট

১৫ মার্চ ২০২৬
• ফ্লাইট নং BG347 : ঢাকা – দুবাই | বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিট
• ফ্লাইট নং BG327 : ঢাকা – আবুধাবি |
বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিট

দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে যেসকল সম্মানিত যাত্রী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ভ্রমণের জন্য টিকেট ক্রয় করেছিলেন, তারা উল্লিখিত ফ্লাইটসমূহে কোনো চার্জ ছাড়াই সিট বুকিং করে ভ্রমণ করতে পারবেন। বুকিং করতে যোগাযোগ করুন বিমানের যেকোনো সেলস সেন্টারে বা ক্রয়কৃত টিকেট প্রদানকারী এজেন্সি সাথে, অথবা কল করুন বিমান কলসেন্টারে (১৩৬৩৬)। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে ফ্লাইটের নির্ধারিত সময়ের ০৪ (চার) ঘন্টা পূর্ব পর্যন্ত ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানের সেলস সেন্টার থেকেও বুকিং সেবা প্রদান করা হবে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিমান কর্তৃপক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের অবহিত করা হবে। বিমানের ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যোগাযোগ করুন—
বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)।

শেয়ার করুন