দুবাই (সংযুক্ত আরব আমিরাত): বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে পোস্টাল ব্যালট প্রক্রিয়ার প্রচারণায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই।

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে এই প্রচারণামূলক সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন দুবাই কনসাল জেনারেল জনাব রাশেদুজ্জামান। তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগের এই সুযোগটি কাজে লাগান এবং জাতীয় সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হন। তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়াটি সহজ ভাষায় তুলে ধরেন।
সভায় দুবাই এবং আশপাশের অঞ্চলে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কমিউনিটি ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসীদের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন—
- আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম (রফিক)
- আমিনুল ইসলাম (এনাম)
- প্রকৌশলী মাহে আলম
- প্রকৌশলী আব্দুল রশিদ
- মোহাম্মদ মোস্তফা মাহমুদ
- প্রকৌশলী করিমুল হক
- মোদ্দাশের শাহ
- মজিবুল হক (মঞ্জু)
- শামসুন্নাহার স্বপ্না মনি
- মোহাম্মদ খোকন
- মোঃ হুমায়ুন কবীর (সুমন)
- সেলিম আজাদ (মুন্না)
নেতৃবৃন্দ রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ বিদেশে থাকা লাখো বাংলাদেশীর জন্য খুবই সময়োপযোগী এবং কার্যকর। তারা সকলে একমত হন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সফল করতে হলে কমিউনিটি পর্যায়ে ব্যাপক প্রচার দরকার।


