চট্টগ্রাম-৫ হাটহাজারীমীর মোঃ হেলাল উদ্দিনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম প্রতিনিধি
ভিশন প্লাস ২৪

চট্টগ্রাম-৫ হাটহাজারী (বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে হাটহাজারীর গণমানুষের নেতা হিসেবে পরিচিত। তিনি আইন অঙ্গনে সুপরিচিত একজন ব্যারিস্টার এবং রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার জন্য এলাকাবাসীর কাছে প্রশংসিত।

প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে হাটহাজারীসহ বায়েজিদ আংশিক এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

এ বিষয়ে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, হাটহাজারীর জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। ইনশাআল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনে এই আসনে ভোটের লড়াই হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন