জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাগানবাজার টু আব্দুল্লাহপুর ছাত্র-জনতার বিজয় র্যালি ও সমাবেশ সফল করতে আয়োজক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, এই র্যালি শুধু একটি শোভাযাত্রা নয়—এটি গণজাগরণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। তাঁরা সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ সমাজকে র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানান।


