
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এ বিষয়ে এখনো আইসিসির কাছ থেকে কোনো হালনাগাদ তথ্য তারা পাননি। তাঁর ভাষায়, ভেন্যু পরিবর্তনের বিষয়টি মূলত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনার বিষয়।
এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি নয় বিসিবি। নিজেদের এই অবস্থান স্পষ্ট করে আইসিসির কাছে দ্বিতীয় দফা চিঠিও পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত ৭ জানুয়ারি বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিঠির জবাবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

