বাবুনগরীতে হেফাজত আমিরের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাবুনগরীতে হেফাজত আমিরের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।

তৃণমূল বিএনপির নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়িতে চলা রাজনৈতিক বিভাজন নিরসনে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব ধরনের বিভেদ ভুলে এক মঞ্চে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।

শেয়ার করুন