অনলাইন ডেস্কঃ ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, সেদিন দেশের মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল।
তারেক রহমান বলেন, “এটি শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বের ইতিহাসেও একটি ব্যতিক্রমী গণজাগরণ। ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা দিয়ে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত।”
তিনি আরও বলেন, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এ ধরনের প্রতিরোধ ভবিষ্যতের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


