ভোটে ভরাডুবি আঁচ করেই পিআর’র দাবি তুলছে একটি গোষ্ঠীঃ সরওয়ার আলমগীর

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একটি গোষ্ঠী দিশেহারা হয়ে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, ভোটে আসন হারানোর আশঙ্কা বুঝতে পেরে এখন তারা পিআর’র দাবি তুলছে। হঠাৎ করে এই দাবি আসল কোথা থেকে—এটা নিশ্চয়ই নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র।

বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি রোসাংগিরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরওয়ার আলমগীর আরও বলেন, “কোনো ধরনের ষড়যন্ত্রই সফল হবে না। রোজার আগেই, অর্থাৎ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এবং সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।”

বৈঠকে সভাপতিত্ব করেন রোসাংগিরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ এনামুল হক। সঞ্চালনায় ছিলেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহাফুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মহন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, আবু আজম তালুকদার, রোসাংগিরী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহারিয়ার চৌধুরী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল এবং বিবির হাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কাউন্সিলর।

এছাড়াও বক্তব্য রাখেন লিটু, আজম, শফিউল আলম, বিপ্লব গনি, ওসমান, শামসুদ্দিন, মালেক, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, নূরুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এম এ মাহাফুজ, মোজাম্মেল ও শাহেদ প্রমুখ।

শেয়ার করুন