শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

সোমবার সকালে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ তিনি সাক্ষ্য দেন।

মামলার অপর অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, মাহমুদুর রহমান ও এনসিপি নেতা নাহিদ ইসলাম মামলার ঐতিহাসিক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ সাক্ষী।

এখন পর্যন্ত ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। শহিদ পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, এই হত্যাযজ্ঞের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ট্রাইব্যুনাল ইতোমধ্যে পাঁচটি মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেছে। সাক্ষীর তালিকায় আছেন ৮১ জন।

মামলাটি ঘিরে আইন অঙ্গনে চাঞ্চল্য ও জনমনে তীব্র প্রতিক্রিয়া।

শেয়ার করুন