ভারতে বিশ্বকাপ দল না পাঠানোর সিদ্ধান্ত নিল বিসিবি

ভিশন প্লাস ২৪ খেলার খবর

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির নীতিনির্ধারকদের একটি অংশ এত কঠোর অবস্থান না নেওয়ার কথা ভাবলেও শেষপর্যন্ত সরকারের হস্তক্ষেপে কঠোর পদক্ষেপই নিচ্ছে বিসিবি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। মূলত নিরাপত্তা ইস্যুই সর্বপ্রথম আলোচনায়। আগামী মাসে শুরু হবে বিশ্বকাপ, যা আবার ভারতে। পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেললেও বাকি ম্যাচগুলো ভারতেই হওয়ার কথা।

তবে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এতে সায় জানিয়েছেন ১৭ জন বোর্ড পরিচালক, যারা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সভায় বসেছিলেন। আগের রাতে অনলাইন সভায় অবশ্য বেশিরভাগ পরিচালকই কঠোর না হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন