ফটিকছড়িতে সুন্নী জোটের প্রার্থী হিসেবে লড়বেন শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ

​নিজস্ব প্রতিবেদক:

ফটিকছড়ি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন ফটিকছড়ি (চট্টগ্রাম-২) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম সাজ্জাদানশীন এবং সুন্নী জোটের শীর্ষ নেতা শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল-হাসানী।
​দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে সুন্নী ঘরানার দলগুলোর সমন্বয়ে গঠিত ‘সুন্নী জোট’ তাকে এই আসন থেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফটিকছড়ির স্থানীয় রাজনীতিতে মাইজভাণ্ডারী অনুসারী এবং সুন্নী জনমতের একটি বিশাল বড় অংশ থাকায় তার এই প্রার্থীতা নির্বাচনী সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন